সাটুরিয়ায় 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মানিকগঞ্জের সাটুরিয়ায় 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্যা।
খেলায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন।
সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজার সঞ্চালনায় খেলায় সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ বিএসসি, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল আওয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, কৃষকদলের সভাপতি বরকত মল্লিক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামান, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানসহ আরো অনেকে।
উদ্বোধনী ম্যাচে হরগজ ইউনিয়ন বনাম ধানকোড়া ইউনিয়ন অংশ নেয়। খেলার নির্দিষ্ট সময় শেষে ০-৩ গোলে ধানকোড়া ইউনিয়ন বিজয়ী হয়। টুর্নামেন্টে সাটুরিয়া উপজেলাধীন ৯টি ইউনিয়ন অংশ নিচ্ছে। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। দর্শকদের উচ্ছ্বাস, সমর্থন ও ঢাক-ঢোলের আওয়াজে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ