ঢাকা বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

মুকসুদপুরে এবছর ২৯৮টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৫১

সারাদেশের ন্যায় মুকসুদপুর উপজেলা যথাযথ  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী-২০২৫ সালের শারদীয় দুর্গাপূজার উৎসব আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে।
মহাষষ্ঠী ২ অক্টোবর বিজয় দশমী মধ্যে দিয়ে ২০২৫ সালের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। হিন্দুদের বড় ধর্মীয় উৎসব উপলক্ষে  বাঙালী হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বইছে পুজার আমেজ। এবছর সমগ্র মুকসুদপুর উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ২৯৮টি মণ্ডপে চলবে পূজা অর্চনার কাজ। প্রতিটি মণ্ডপে চলছে প্রতিমা নির্মাণ শিল্পের নিপুন হাতের কারু কাজ। রাত জেগে দিনের পর দিন প্রতিমা তৈরী কাজে ব্যস্ত শিল্পী পাড়া। এবছরে অন্যান্য বছরের তুলনায় আইন প্রশাসনের লোক সর্তকতা সাথে পুলিশ, আনসার ভিডিপিরসহ সকল গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দায়িত্বপ্রাপ্ত লোক মাঠে নামিয়ে দিয়েছে। কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট না করতে পারে সে বিষয় কঠিন পদক্ষেপে নেয়া হয়েছে জেলা প্রশাসকসহ আইন প্রশাসনের পক্ষ থেকে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ইতিমধ্যে ১০ আগষ্ট গোপালগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজা উৎযাপন কমিটি,মন্দিরের পুরোহিত,ইমাম, মোয়াজ্জেম,রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দসহ সকল পেশার লোক নিয়ে সম্প্রতি সম্মেলন এবং দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস জানান, প্রতি বছরের মত মুকসুদপুর উপজেলা শারদীয় দুর্গা পূজা উৎযাপন উপলক্ষে সকল সনাতন  সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে এবং সকলের সাথে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজার সমস্ত প্রক্রিয়া শেষ করা হবে। মা যেন আমাদের সকলকে শান্তিতে রাখেন।  মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা পূজা মন্ডপগুলোর অবকাঠামো অবস্থা,কাচা,পাকা ঘর,দেওয়াল,বেড়াসহ কতটুকু নিরাপত্তা ব্যবস্থা আছে এবং প্রতিটি মন্দিরের কমিটি,সেচ্ছাসেবক দলসহ সার্বিক ব্যবস্থা পরিদর্শন করা হচ্ছে। এছাড়া পূজার এক সপ্তাহ আগের থেকেই আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে সতর্কতা অবলম্বন করবে। কোন প্রকার আইনশৃঙ্খলার বনতি না হয় সেদিকে কড়া নজর রাখা হবে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহের ১১ আসনে সেনা ও বিজিবি মোতায়েন, তৎপর র‍্যাবও

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে 

মনপুরায় ব্যালট বাক্স পৌঁছানো শুরু, চূড়ান্ত প্রস্তুতিতে প্রশাসন।

বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্র 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে বিজয়ের ক্ষেত্রে আশাবাদী - তুষার আহমেদ শুকুর। 

আজ বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে  ৩৯৪ বুথে ভোটাররা ভোট প্রদান করবেন

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম বিতরণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ র্নিবাচন-২০২৬ বাগেরহাটের সকল কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহন সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মেহেরপুরে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-

দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত