ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ছাতকে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি photo ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৫৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছাতক থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা ও পৌরসভার ৩০ টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং ইন্সপেক্টর তদন্ত রঞ্জন কুমার ঘোষ-এর পরিচালনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সোলেমান কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অনন্য প্রতীক। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য থানা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সভায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ভলান্টিয়ার নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পার্কিং ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ নানা বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায় ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষক দোলন তরফদার। শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, সুশীল সমাজের মহন্ত রায়, মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, পূজা কল্যাণ ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার

মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার