তামাশার নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি : শামীম
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে তামাশার নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। নির্বাচন কমিশন সরকারের হাতের পুতুল হিসেবে অতীতের সকল নির্বাচনে কাজ করেছে। ভবিষ্যতে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে আগামীর নির্বাচন হতে হবে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পশ্চিম মাদারবাড়ী যুগীচাঁদ মসজিদ লেইন এলাকায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা সুনিশ্চিত করতে পারেনি। আওয়ামী লীগের জন্য এটা সম্ভব হয়নি। আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্যই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা বাদ দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। দেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এজন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন ও সরকার দায়ী।
সদরঘাট থানা বিএনপির সভাপতি মো. সালাউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমএ আজিজ, যুগ্ম-আহ্বায়ক এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মো. কামরুল ইসলাম, মশিউল আলম স্বপন, মো. আলী, নুর উদ্দীন হোসেন, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই