হাতিয়ায় ৩৩ টি দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে হাতিয়া উপজেলা পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল এগারটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাতিয়া নৌ বাহিনীর প্রতিনিধি লেঃ কর্নেল পাভেল, হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার আকতার হোসেন, উপজেলা প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা সুকুরায় বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা সূভাষ পাল, হাতিয়া থানা প্রতিনি এস আই মুকুল আহমদ।
সভাতে আগত হাতিয়ায় ৩৩টি পূজা মন্ডপের স্থানীয় সভাপতি ও সেক্রেটারী সহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার সভাপতি সেক্রেটারীরা তাদের স্ব স্ব মন্ডপের প্রয়োজনীয় দিকগুলো আলোকপাত করেন। এতে বিএনপি জামায়াত ও এনসিপি’র রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধি ও সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও করনীয় দিক নিয়ে বিশদ আলোচনা অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সরকারি ভাবে প্রতিটি মন্ডপের জন্য পাঁচশত কেজি চাউল দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবী দল গঠন করে দায়িত্ব পালন করতে হবে, বিশেষ করে রাতের বেলায় কমপক্ষে ৫ সদস্যের একটি টহল টিম গঠন করতে হবে। সিসি ক্যামেরা চালু করতে হবে। সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে এগিয়ে এসে পূজার আয়োজন সফল করার আহবান জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান