শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা
শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এই সভা হয়, যেখানে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার আমিনুল ইসলাম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য গৃহীত নিরাপত্তা পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, রেজিস্ট্রারের ব্যবস্থা, নৈশপ্রহরী নিয়োগ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইট রাখা এবং অগ্নি নির্বাপক যন্ত্র রাখার আহ্বান জানান। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময় মাইক বাজানো বন্ধ রাখার অনুরোধ করেন। একইসাথে তিনি নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার জন্যও বলেন।
পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন যে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজট নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে এবং তিনি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। পরে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে প্ল্যাকার্ড তুলে দেন, যেখানে থানার ওসি, ডিউটি অফিসারসহ জরুরি ফোন নম্বর দেওয়া আছে।
এ সময় সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার