পূর্বধলায় দাফনের আড়াই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
নেত্রকোণার পূর্বধলায় হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে বাবার অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে দাফনের প্রায় আড়াই মাস পর রানা (৭) নামে এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন কান্দুলিয়া গ্রামে একটি ফিশারিতে পড়ে রানার মৃত্যু হয়। কোনো সন্দেহ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
তবে পরবর্তীতে শিশুর বাবা প্রতিবেশী শহিদ মিয়াকে আসামি করে ২৩ জুলাই নেত্রকোনা আদালতে হত্যা মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন শহিদ মিয়া রানাকে দোকান থেকে সিগারেট আনতে পাঠান। কানে কম শোনার কারণে রানা সিগারেট না এনে গরুর খাদ্য (ভুসি) দিলে শহিদ মিয়া তাকে থাপ্পড় মারেন। এতে রানা অচেতন হয়ে ফিশারিতে পড়ে মারা যান।
পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রুজি লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, আদালতের নির্দেশে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া গেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ