ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

কুমিল্লার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৮-৯-২০২৫ বিকাল ৫:৫২

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত ও কার্যকরভাবে শেষ করার জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেন, উন্নয়ন কাজ বিলম্বিত হলে জনগণের ভোগান্তি বাড়ে, তাই সময়মতো কাজ শেষ হলেই সাধারণ মানুষ সরকারের পরিকল্পনার সুফল পাবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, ১৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সমন্বয়ের অভাব অনেক সময় উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই বিভাগ ও দপ্তরগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ এবং সময়মতো প্রতিবেদন প্রদানের মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেবার মান বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশ্বরোড ইউলুপ প্রকল্পের সংশোধন, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং শিশু হাসপাতালের সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজের সমন্বয় নিয়ে দ্রুত দৃশ্যমান কাজ হবে বলে তিনি জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সভায় জনপ্রতিনিধি, প্রশাসন এবং উন্নয়ন সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে জেলার উন্নয়ন একটি মডেল হিসেবে গড়ে উঠতে পারে। উল্লেখযোগ্য, কুমিল্লা জেলার উন্নয়ন পরিকল্পনায় অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আধুনিকীকরণ, সড়ক পরিবহন উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। সভার শেষাংশে জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার সকল কর্মকর্তাদের প্রতি সময়মতো প্রকল্প বাস্তবায়ন ও নিয়মিত প্রতিবেদন উপস্থাপনের অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন