ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১২:২৩

কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত আনুমানিক ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র অধীন সুবর্ণপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি পরিত্যক্ত অবস্থান থেকে ১,৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকা। এগুলো যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস