ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১:২৭

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের খৈলকুড়া এলাকায় মহারশি নদীর ভেঙে যাওয়া বাঁধের পাড়ে ভেসে ওঠলে স্থানীয় লোকজন ওই কিশোরের লাশটি উদ্ধার করেন।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ইসমাইল। সে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।
 উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পানি বৃদ্ধি পায়। পরে ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ও লাকড়ি সংগ্রহের জন্যে দিনভর অভিযান চালায় স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে একটি কাঠগাছ ভেসে আসতে দেখে কিশোর ইসমাইল ঝাঁপ দেয় এবং তীব্র স্রোতের তোড়ে পানিতে ভেসে যায়। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন শুক্রবার দুপুরে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত ইসমাইলের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আখিনুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী জেলার মহারশি, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পাহাড়ি ঢলের পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে।

এমএসএম / এমএসএম

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ