ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রমে স্বপ্নপুর


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১:৩১

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন 'স্বপ্নপুর' তাদের কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পরিবেশ দূষণ ও সংরক্ষণ বিষয়ক একটি জ্ঞান বিনিময় এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে। এই আয়োজনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বপ্নপুরের মুখপাত্র মাহমুদ সীমান তার স্বাগত বক্তব্যে পরিবেশ দূষণ ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং গাছের উপকারিতা ও পলিথিনের একক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান যে, এ বছর স্বপ্নপুর তিনটি জেলায় মোট ২০ হাজার গাছের চারা ও তালের বীজ রোপণ ও বিতরণ করেছে। পরিবেশবিষয়ক অ্যানিমেশন মুভি প্রদর্শনী এবং কুইজ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো স্কুল প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে ভাঙ্গা সরকারি কে.এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী পরিবেশ দূষণের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান এবং প্রতিটি রোপিত গাছের যত্ন নিতে বলেন। স্বপ্নপুরের সহযোদ্ধা সাইদুল হাসান কল্লোল গ্রিন হাউজ ইফেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। সোনালী অতীত প্রজন্ম'৯০ সংগঠনের দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী বক্তব্যে হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ আলী শেখ স্বপ্নপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আমন্ত্রণ জানান। স্বপ্নপুরের সদস্যরাসহ অন্যান্য বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বপ্নপুরের উদ্যোগে গত বুধ ও বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলার ১০টি স্কুলে ৬ হাজার গাছের চারা এবং ৪ হাজার তালের বীজ রোপণ ও বিতরণ করা হয়েছে। 'সুন্দরের স্বপ্নে নিরন্তর' স্লোগানকে বুকে ধারণ করে এই সংগঠনটি মুকসুদপুরসহ সারা বাংলাদেশে বই বিনিময় উৎসব, সাহিত্য সাময়িকী, সাহিত্য বিষয়ক কর্মশালা এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করে চলছে।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে