ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশা হাসপাতাল থেকে মাদকাশক্ত কর্মচারীদের অপসারণ করতে হবে : এমপি জিল্লুল হাকিম


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৪:২৬

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেছেন, পাংশা সরকারি হাসপাতাল থেকে মাদকাশক্ত কর্মচারীদের অপসারণ ও যেসব কর্মচারীর নামে মামলা আছে তাদের সাসপেন্ড করতে হবে। পাংশায় লাইসেন্সবিহীন যেসব ক্লিনিক গড়ে উঠেছে সেগুলো বন্ধ করতে হবে এবং যেসব ক্লিনিকে মানসম্মত চিকিৎসার সরঞ্জাম ও জনবল নেই সেসব ক্লিনিক বন্ধ করতে হবে। এছাড়াও হাসপাতালে চিকিৎসার নামে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে। রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্সে রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান অদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন প্রমুখ। এছাড়াও ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার প্রথমে সাংসদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে হাসপাতাল উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক সিভিল সার্জন ডা. এএফএম শফিউদ্দিন পাতার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও হাসপাতালের ডাক্তার ও চিকিৎসা সরঞ্জাম সংকটসহ হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়