ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১:৮

বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপে  মোহামেডানকে  ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে  বসুন্ধরা কিংস।শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) দুপুরে  কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের  ৮ মিনিটের মাথায় পেনাল্টিতে  গোল করেন  বসুন্ধরা কিংসের  ৯ নাম্বার  জার্সি পরিহিত ব্রাজিলিয়ান খেলোয়ার ডোরিয়লটন গোমেজ।  এর পরপরই ১৫ মিনিটে পেনাল্টিতে গোল করে খেলায় সমতা আনেন  মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১৭ নাম্বার জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়ার মুজাফফর জন। খেলার দ্বিতীয়ার্ধে  ১৭ নাম্বার জার্সি পরিহিত  বসুন্ধরা কিংসের সোহেল রানাকে লাল কার্ড দেখানো হয়। 
পরে বসুন্ধরা কিংস দশ জন খেলোয়াড়  নিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি করে। 

খেলার দ্বিতীয়ার্ধ  ৭২ মিনিটের মাথায় দলের পক্ষে গোল করে বসুন্ধরা কিংসের ৮০ নাম্বার জার্সি পরিহিত মিডফিল্ডের  ব্রাজিলিয়ান খেলোয়াড় সন্তোষ দা সিলভা   দলকে এগিয়ে নিয়ে যায়।পরে ৭৫  মিনিটে বসুন্ধরা কিংসের ৩৭ নাম্বার জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় আমানয়েল সানডে  গোল করে দলকে জয় লক্ষ্যে পৌঁছায়।

বসুন্ধরা কিংসের ৯ নাম্বার জার্সি  পরিহিত ব্রাজিলিয়ান খেলোয়াড় ডোরিয়েলটন গোমেজ নাসিমেনতো  ৪র্থ গোল করে। 

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে মোহামেডান। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে শিরোপা উদযাপনে মাতে বসুন্ধরার ফুটবলাররা।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে