জেলের মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের ৪ সদস্যকে প্রত্যাহার
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের ধাওয়ায় সুজন (৩০) নামে এক জেলের মৃত্যুর ঘটনায় পায়রা বন্দর নৌ পুলিশের ৪ সদস্যকে ক্লোজ করে নৌ পুলিশ বরিশাল অঞ্চল অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- পায়রা বন্দর নৌ পুলিশের এএসআই মামুন, কনস্টেবল রিয়াজ, সুমন ও ছাত্তার।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরবালিয়াতলী ঢোস এলাকা থেকে ৫ জেলে একটি মাছধরা ট্রলারসহ রাবনাবাদ নদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় ট্রলারে নিষিদ্ধ জাল রয়েছে সন্দেহে তাদের ধাওয়া করে পায়রা বন্দরের নৌ পুলিশবাহী একটি ট্রলার। ঘণ্টাব্যাপী ধাওয়ার পর জেলেরা ফের ঢোস এলাকায় পৌঁছে ৪ জেলে পালিয়ে যেতে সক্ষম হলেও সুজনকে ধরে ফেলেন নৌ পুলিশের সদস্যরা। পরে তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে ওই ৪ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। প্রায় ৬ ঘণ্টা প্রচেষ্টার পর গতকাল সন্ধ্যায় ওই ৪ পুলিশ সদস্যকে উদ্ধার করে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।
নৌ পুলিশ পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব জানান, পায়রা বন্দর নৌ পুলিশের এএসআই মামুনসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌ পুলিশের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন