এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের বাগদান সম্পন্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদের বাগদান সম্পন্ন হয়েছে। অনেকটা 'চুপিসারে' সম্পন্ন হওয়া এই বাগদান অনুষ্ঠানে পাত্রী হিসেবে রয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক নেত্রী শ্যামলী সুলতানা জেদনী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বাগদান সম্পন্ন হয়। এরপর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে হান্নান মাসুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের খবরটি নিশ্চিত করেন।
জানা গেছে, বাগদানের পর হান্নান মাসুদ সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি সময় অবস্থান করবেন এবং পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন। পাত্রী শ্যামলী সুলতানা জেদনীর বাড়ি লক্ষ্মীপুর জেলায় এবং গত ২৮ ফেব্রুয়ারি তিনি বাগছাস থেকে পদত্যাগ করেছেন।
এমএসএম / এমএসএম
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা