ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

তিন নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১:৫২

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মিলের তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন -মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে আলামিন ওরফে লিপু(৩৬), এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৬)। তারা সবাই ওই মিলের নিরাপত্তা কর্মী।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তিনি বলেন, “একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে।

এ ঘটনায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, “গ্রেপ্তারকৃত তিন নিরাপত্তাকর্মীকে আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর মিল প্রাঙ্গণে আটক জয় চন্দ্র সরকারকে আক্রমণ করছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটত। এজন্য কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য প্রস্তুত ছিল। জয় চন্দ্র সরকার মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধরে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন