নবীনগরে ১৪ ড্রাম মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, এক যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ১৪টি ড্রাম থেকে প্রায় ৬০০ লিটার চোলাইমদ(বাংলা মদ) তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা ১৪টি ড্রাম থেকে মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ঋষিপাড়ার লিটন ঋষির ছেলে ওমর ঋষি (২০) কে আটক করা হয়।
ওসি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied