সাটুরিয়ায় সেতুর মুখ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ মোড় থেকে বাজার সড়কের বালুর চর নামক স্থানে অবস্থিত সেতুর মুখ বন্ধ করে ব্যক্তিগত অবকাঠামো নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
হরগজ বাজারের ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে শনিবার সকালে হরগজ বাজারে অনুষ্টিত এই মানববন্ধনে ভুক্তভোগী শত শত কৃষক অংশ নেয়।
মানববন্ধনে কৃষকরা জানান,স্থানীয় আনোয়ার,আলতাব ও ফরিদ হোসেনের সহযোগীতায় রাতের আধারে সেতুর মুখ মাটি দিয়ে ভরাট করে দখল করা হয়েছে। এতে ব্রিজের নিচ দিয়ে পানি নিষ্কাশন হতে না পারায় এলাকার শতশত কৃষক কৃষি আবাদ করতে পারছে না। সামান্য বৃষ্টি হলেই জমিতে পানি জমে যায়। কিন্তু সেতুর মুখ বন্ধ থাকার কারণে এই পানি নিষ্কাশন হতে পারে না। এতে কৃষকের শত শত বিঘা জমির ফসল পানির নিচে তলিয়ে যায় এবং পচে নষ্ট হয়ে যায়। তাই আমরা চাষাবাদ করতে পারি না। যদি এই সেতুর মুখ থেকে মাটি সরিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে এলাকার শত শত কৃষকের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। আমাদের না খেয়ে মরতে হবে। তাই এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান তারা।
অভিযোগের বিষয় অস্বীকার করে ফরিদ হোসেন বলেন, আমার খালা ঝর্না বেগম ওই জমি রাজ্জাক বিডিয়ারের নিকট থেকে ক্রয় করেছেন। তারাই তাদের জমিতে মাটি ফেলে ভরাট করছেন। এখানে আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট কথা বলা হয়েছে৷ এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
ঝর্ণা বেগম ও তার স্বামী হানিফ আলী বলেন, এই জমি আমরা টাকা দিয়ে ক্রয় করেছি। তাই মাটি ফেলে ভরাট করেছি।
এবিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, এবিষয়ে কৃষকরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার