ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও রোড বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৪:৩১

ঠাকুরগাঁও পৌর শহরের রোড বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে আটটি দোকান। শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা বলে জানিয়েছে তারা।

পোড়া দোকানগুলোর মধ্যে রয়েছে মুদিখানা, টেইলার্স, ইলেকট্রিক সামগ্রী, জুতার দোকান ও একটি গোডাউন। দুর্গাপূজাকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে প্রচুর পণ্য মজুত করেছিলেন। অগ্নিকান্ডে সব পণ্যই ছাই হয়ে গেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে আরও একটি ইউনিট যোগ হয়। তবে বাজারের ভেতরে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দেড় কিলোমিটার দূরের সুখ নদী থেকে পানি এনে আগুন নেভাতে হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, ‘‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এতে ৬৫ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হতে পারে।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োাজনীয় সহযোগিতা দেওয়া হবে।’’

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার