ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২০-৯-২০২৫ বিকাল ৫:১৫

মাদারীপুরে সেচ্ছাসেবী সংগঠন 'মানব কল্যাণ সংগঠন মাদারীপুর'এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক মানুষকে সেবা প্রদান করা হয়। 

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে এই কার্যক্রম পরিচালিত হয়, এতে সহযোগিতা করে মাদারীপুর হেলথকেয়ার হাসপাতাল।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রবি সরকার (এমবিবিএস), যিনি মেডিসিন, ডায়াবেটিস ও মা ও শিশু রোগের বিশেষজ্ঞ এবং ডা. ফারজানা আক্তার সোহেলী (এমবিবিএস), যিনি গাইনোলজি, বন্ধ্যাত্ব, চর্মরোগ, যৌন ও এলার্জি বিষয়ক রোগের বিশেষজ্ঞ এবং সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।


সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সময় হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে এসেছে। সংগঠনটি মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল, সেলাই মেশিন, শীতের সময় কম্বল, শিশুদের লেখাপড়ার জন্য স্কুল ব্যাগ ও কলম বিতরণ সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছে।

সংগঠনটির নেতৃত্ব দেন প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির মাতুব্বর, সহ-সভাপতি বাচ্চু মীর, সাধারণ সম্পাদক কামাল হোসেন খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ, যারা নিরলসভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন। সংগঠনটির স্লোগান "সর্বত্র সর্বদা মানব সেবায়" এর প্রতিফলন এই কর্মকাণ্ডে স্পষ্টভাবে দেখা গেছে।

এদিন ক্যাম্পে মানব কল্যাণ সংগঠনের সহ-সভাপতি সোলায়মান হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই সেচ্ছাসেবী সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম রেজাউল হক, ডা. মেহেদী হাসান সোহেল, সাবেক বিজিবি সদস্য আবুল ফজল খান মানু, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা ডাসার উপজেলা শাখার সাধারণ সম্পাদক খান মাসুদ এবং তারুণ্য পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?