হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দেবী দূর্গার আগমনী বার্তা সুর বেজে উঠবে ২৭সেপ্টেম্বর মহা ৬ষ্ঠীর মধ্য দিয়ে।সারাদেশের ন্যায়ে এবার চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় প্রতিটি মন্ডপে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।এই বছর উপজেলা উদযাপন পরিষদ এর তথ্য মতো ১১৮টি মন্ডপে পূজা উদযাপিত হবে।এই পূজা নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রতিটি মন্ডপে সার্বিক বিষয় নিয়ে পূজা কমিটি একদিকে সার্বিক প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে দেবী দূর্গার প্রতিমা তৈরি শিল্পীরা রংতুলী থেকে নিয়ে দেবীর সাজসজ্জা সম্পন্ন করেছে। একেই সংগে স্বরসতী,লক্ষী, গনেশ, কার্তিককে নানা রঙে দৃস্টিনন্দন সাজে সাজিয়ে তুলেছে।
এবিষয়ে মৃৎশিল্পীরা জানান, আমাদের কাজ প্রায় শেষ, প্রতিমার রং থেকে সাজসজ্জা সম্পন্ন শেষ হয়েছে।এখন প্রতিমন্ডপে নেওয়ার প্রহর গুনছি। যারা অর্ডার দিয়েছে তাদের বুঝিয়ে দিতে পারলে আমাদের কাজ সম্পন্ন হবে।
এদিকে পৌরসদরস্ত ফটিকা সার্বজনীন দূর্গা উৎসব কমিটির সভাপতি সুজন কুমার দে ও সাধারন সম্পাদক বাপ্পু সেন জানান,আমাদের পূজা মন্ডপে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।এই বছর মহালয়া থেকে আমাদের মন্ডপে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হবে, যা বিজয়া দশমী পর্যন্ত চলবে। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে তদারকির জন্য আমাদের মন্ডপে সিসিটিভি'র ক্যামরা ও নিজস্ব সেচ্ছাসেবকের থাকবে।
হাটহাজারী পূজা উদযাপন পরিষদের আহবায়ক লায়ন অশোক কুমার নাথ জানান, গত বছরের তুলনায় এবছর পূজার মণ্ডপের সংখ্যা বেড়েছে।সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রতিটি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন কার্যক্রম তদারকি করা হয়েছে। এবিষয়ে প্রশাসনের সাথে আলোচনর মাধ্যমে পূজার কর্মকান্ড পরিচালনা করা হবে।ইতিমধ্যে পুলিশ,র্র্ যাব,আনসার ও উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করা হয়েছে।আশা করি এই বছর সুন্দর, শান্তিপূর্ণভাবে মহা আনন্দে শারদীয় দূর্গা পূজা পালন করতে পারব।
এই বিষয়ে হাটহাজারী মডেল থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:ম›জুর কাদের ভূইঁয়া জানান,এই বছর পূজা মন্ডপগুলো নিরাপত্তা জন্য প্রতিটি বিটের সাথে মোবাইল টিম ব্যবস্থা থাকবে। ১১৮টি পূজা মন্ডপের মধ্যে ৪০টি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ। যে মন্ডপগুলো ঝুঁকিপূর্ণ সেইগুলো বিষয়ে অধিক নজরদারী থাকবে এবং পাশাপাশী বাকিগুলোতে আমাদের মনিটরিং ব্যবস্থা জোরদার থাকবে।আশা করছি আমার থানাধীন পূজা উদযাপনে বিন্দু মাত্রা ক্রুটি থাকবে না।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান