তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে- আফাজ উদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৮তম দিনে) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতোমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।
আজকের খাল পরিষ্কার কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থেকে নিজ হাতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
এসময় তিনি বলেন“রূপায়ণ সিটির গেট থেকে ৫ নম্বর ব্রিজ পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ লেক আমরা ইনশাআল্লাহ পরিষ্কার–পরিচ্ছন্নতার আওতায় আনতে সক্ষম হবো।
আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, বিএনপির নেতা–কর্মী এবং সাধারণ জনগণকে আহ্বান জানাচ্ছি—আপনারা সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করুন। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, পরিচ্ছন্ন বাংলাদেশ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা আমাদের সম্মিলিত দায়িত্ব।
আমি মনে করি, যদি আমরা জীবনের মূল্যবান সময় থেকে প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করি, তবে পাড়া–মহল্লা, থানা–উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলোতে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন কার্যক্রম চালানো সম্ভব হবে।
আমাদের দলের ঘোষিত ৩১ দফার কর্মসূচির মধ্যেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের পূর্ণ পরিকল্পনা উল্লেখ রয়েছে। সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ