ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর ভাঙা বাঁধ পরিদর্শন জেলা প্রশাসকের


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ২:৫৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে মহারশি নদীর ভাঙা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। শনিবার বিকেলে উপজেলার পূর্বখৈলকুড়া এলাকায় ওই বাঁধ পরিদর্শনে করেন তিনি।

এ সময় ডিসি তরফদার মাহমুদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। সেইসাথে ভাঙা বাঁধটি দ্রুত সময়ে মেরামতের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

পরে ডিসি স্থানীয় প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া গৃহহীন ৯টি পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ করেন। 

এ সময় ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কয়েক দিনের ভারী বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় নদীপাড়ের মানুষ ও কৃষকরা।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত