ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‎মেয়র নাই, উপজেলা চেয়ারম্যান নাই, রিক্সা থেকে টাকা নিয়ে খায় কে?


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ২:৫৬

‎“মেয়র নাই, উপজেলা চেয়ারম্যান নাই, রিক্সা থেকে টাকা নিয়ে খায় কে? ইউএনও খায়”এভাবেই ক্ষোভে সড়ক অবরোধ করেছে  বিক্ষোভকারীরা।

‎তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভা বা উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে অটো রিক্সা থেকে তিন হাজার টাকা করে  তোলা হয়। পৌর প্রশাসকের  দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি বা নির্দেশেই এসব টাকা আদায় করা হচ্ছে বলে দাবি মালিক ও  চালকদের।

‎রিক্সা চালকরা  জানান, দিনের পর দিন শ্রম দিয়ে জীবিকা চালাতে হয় তাদের। অথচ সড়কে নামলেই লাইসেন্স এর নামে  চাঁদার চাপ। তারা প্রশ্ন তুলেছেন“কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে এ টাকা আদায়ের বৈধতা কোথায়?”
‎স্থানীয়রা জানান, এর আগেও এ বিষয়ে আন্দোলন হয়েছে। কিন্তু পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন আসেনি। এখন সরাসরি ইউএনওকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করছেন মালিক ও  অটো রিক্সা চালকরা।

‎রিক্সা মালিক ও চালকরা  মিছিলটি নিয়ে  উপজেলা চত্বরে প্রবেশ করলে রায়পুর পৌর বিএনপি'র সভাপতি এবিএম জিলানী চালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, আপনাদের পাঁচ বা দশ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা বিকেলে পৌরসভায় বসবো আপনাদের দাবী যুক্তিক , আমরা আপনাদের সাথে একমত পোষণ করছি। আপনাদের কাছ থেকে আর কোন টাকা নেয়া হবে না।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান কে ফোন দিয়ে রিসিভ না করায় তার  বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের