ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে গলায় কলা আটকে তিন বছরের শিশুর মৃত্যু


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ৩:৪৮

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালিব (৩ বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত শিশু মোতালিবের বাবা সোহেল প্যাদা ঢাকায় একটি প্লেন সিটের দোকানে চাকরি করেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটিকে তার সেজ বোন একটি কলা খেতে দেন। খাওয়ার এক পর্যায়ে কলার একটি টুকরা গলায় আটকে যায়। এ সময় অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনেরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুপুর ১২টা ২০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। 
চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়।
পরিবারের তিন বোনের পর একমাত্র ভাই ছিল মোতালিব। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা