দূর্গাপূজা সফল করতে বাঁশখালীতে পূজা কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা
সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা -২০২৫ কে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বাঁশখালী কালীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কালীপুর ইউপির নুর জাহান কমিউনিটি সেন্টার হলরুমে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এমতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হাসান শাপলার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,শারদীয় দূর্গা উৎসব-২০২৫ সুন্দর ও সার্থক করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলার ন্যায় বাঁশখালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তত রয়েছে, বিশেষ করে কালীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যে ১৪টি পূজামণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে, ওই মণ্ডপ গুলোতেও বিএনপির টিম থাকবে, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি এটিম সদস্যরাও কাজ করবে।
সার্বিক মনিটরিং সুবিধার্থে পূজামণ্ডপ গুলোতে কমপক্ষে দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করা, মাদকসেবন করে মণ্ডপে প্রবেশ না করা, আজানের সময়ে মাইকে গানবাজনা বন্ধ রাখা, স্বেচ্ছাসেবক টিমের নাম-ঠিকানা ও মোবাইল নাম্বারসহ নিয়মিত ভাবে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে রাখা, আনসার সদস্যদের সাথে খারাপ আচরণ না করা, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করা, অতিউৎসাহী হয়ে অযাচিত ভাবে যেকোনো বিষয়কে হুট করে ফেইসবুক, ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উৎসব পালন ও সম্পন্ন করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ইন্সপেক্টর তপন কুমার বাকচী।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রনব কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, যুগ্ন আহ্বায়ক ঝন্টু কুমার দাস সাবেক সভাপতি ডাক্তার আশীষ কুমার শীল, যুগ্ন আহ্বায়ক অধ্যাপক বাবুল কান্তি দেব, যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি ভারতী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাহেরুল হক, আমানউল্লা আমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক জামাল হোসেন, ফিরোজ তালুকদার, মেম্বার গিয়াসউদ্দিন লুটু, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ন আহ্বায়ক মাহমুদুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এস এম তৈয়ব, কালিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রনি সরকার, সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাথ লিটন, সহ-সভাপতি মাস্টার তপন ধর, এডভোকেট শুভ সুশীল, এডভোকেট শুভল দাশ, কার্তীক দাশ, যুবদল নেতা মামুনুর রশিদ, আহমুদু, জাহিদুল ইসলাম আলমগীর, কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ, ছাত্রদল নেতা বেলাল মাহামুদ, মহিউদ্দিন, মহবুবুল আলম বাবু, কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা