নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা
নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সৌজন্যে আয়োজিত নড়াইল জেলার সড়ক সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ও গণসংযোগ শেষে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য লায়ন নুর ইসলামকে নড়াইল জেলা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জেলা কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত হওয়ার পর কী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, সেটি বড় কথা নয়। নির্বাচনের আগেই কালনা থেকে তুলারামপুর সড়কের সৌন্দর্যবর্ধন, 'ওয়ার্ড টুর্নামেন্ট নড়াইল ২' প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ামুখী করা, ফুটবল, ক্রিকেট ও হাডুডু খেলার মাধ্যমে সামাজিক চিত্তবিনোদনের পরিবেশ তৈরি করাসহ জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির জন্য কাজ করা হবে। এছাড়া, বৃত্তিহীন মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতায় বৃত্তি প্রদান ব্যবস্থা চালু করা এবং সামাজিক জনসচেতনতা বৃদ্ধিসহ জনকল্যাণমূলক ও ব্যতিক্রমী সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গণঅধিকার পরিষদের সৌজন্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নেতৃবৃন্দ আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া এবং জনগণের অধিকার বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য।
এমএসএম / এমএসএম
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা