ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সিবিএ নির্বাচনে প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২২-৯-২০২১ বিকাল ৬:১৩

ব্রাহ্মণবাড়িয়ায় কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ের সামনে সিবিএ নির্বাচনে প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত হয়েছেন। এদের মধ্যে কাজী জুনায়েদকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাজী জুবায়ের নামে আরো একজন আহত হন। তারা দুজনই শহরতলীর ঘাটুরা এলাকার কাজী কুদ্দুস মিয়ার ছেলে।  

জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সিবিএ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাতে মোটরসাইকেল শোডাউন করে প্রচরাণা চালান আলাল-আনিস পরিষদের লোকজন। এ সময় আলাল-আনিস পরিষদের সমর্থক কাজী জুনায়েদ ও তার ভাই জুবায়েরকে পেছন থেকে হামলা করেন গফুর-মুরশেদের লোকজন। তাদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে তারা দুইজন জখম হয়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আনা হয়। হাসপাতালের চিকিৎসক গুরুতর আহতাবস্থায় কাজী জুনায়েদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নির্বাচন নিয়ে দুই গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু