ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ২:৫৩

সনাতন ধর্ম্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্ম্মোৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে খালিয়াজুরী উপজেলা হল রুমে ২২ সেপ্টেম্বর ( সোমবার) সকাল এগার ঘটিকায়   প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদার হোসেন শামীম। 

আসন্ন দূর্গোৎসবকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন করার লক্ষ্যেই অত্র উপজেলার সকল মন্দিরের সভাপতি,সম্পাদক ও উপজেলার আইন শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা সকল কর্মকর্তা কর্মচারীদের  উপস্থিতিতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 

তাছাড়াও উপস্থিত ছিলেন,খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ,বাংলাদেশ পূজা পরিষদ খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি তারা প্রসন্ন দেবরায়, বিএনপির সভাপতি, সেক্রেটারী ও পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট নেতৃবর্গ। 

তাছাড়াও বক্তরা বলেন, আসন্ন শারদীয় দূর্গোৎসব/২০২৫ ইং যাহাতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় সেই আশাই ব্যক্ত করেন। এমনকি প্রতিটি মন্ডপে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা ও পাহারাদারের ব্যবস্থা রাখা জন্যও পরামর্শ দেয়া হয়।  যেকোন ধরণের সহযোগিতার জন্য পূজা উদযাপন মনিটরিং সেল রয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে