ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৪

বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক। তালিকাভুক্তরা হলেন— কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. হাবিবুর রহমান ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান। 

সম্প্রতি (২০ সেপ্টেম্বর) বিশ্বের নামকরা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান করে নেন তারা।

জানা গেছে, গবেষক ড. মিজানুর রহমান মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার প্লান্ট সায়েন্স, ইকোলজি, মৃত্তিকা বিজ্ঞান ফিল্ডে গবেষণা করছেন। তার বর্তমান মোট সাইটেশন ৩০৮৬। অন্যদিকে গবেষক ড. হাবিবুর রহমান বায়োইনফরমেটিক্স, মেশিন লার্নিং, NGS এনালাইসিস, ড্রাক ডিসকভারি নিয়ে কাজ করছেন। তার বর্তমান সাইটেশন ২৩৩৬। সাম্প্রতিক কার্যক্রম ও সাইটেশন দেখে প্রতিবছর তালিকাভুক্ত করা হয়ে থাকে।

গবেষক ড. হাবিবুর রহমান অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি আমার বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্য একটি সম্মানের বিষয়। এটি প্রমাণ করে যে আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশ থেকেও বিশ্বমানের গবেষণা করা সম্ভব।’

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘এটা বিভাগ থেকে শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ে শুধু আমি একা না আরো গবেষক আছে। আমাদেরকে যদি বিশ্ববিদ্যালয় সাহায্য করে আমরা গবেষণা কার্যক্রমকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা প্রকৃতপক্ষে রিসার্চ করি তাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না। সবাইকে ঢালাও ভাবে কাজ দেওয়া হয়। যদি রিসার্চ সেল গঠন করা হয় এবং এর মাধ্যমে রিসার্চ ডিস্ট্রিবিউশন করলে আমাদের রিসার্চ আরও সমৃদ্ধ হবে।’

উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ২ হাজারের বেশি জার্নাল প্রকাশ করে থাকে। এর প্রকাশিত নিবন্ধের সংখ্যা দুই লাখ ৫০ হাজারের বেশি এবং আর্কাইভে সংরক্ষিত প্রকাশনার সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এটি মূলত চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানের ওপর গবেষণাপত্র, বই এবং জার্নাল প্রকাশ করে থাকে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড