ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎আবাসিক ভবনে চলছে বাণিজ্যিক কার্যক্রম : নকশাবিহীন ভবনের বিরুদ্ধে রাজউকের নীরবতা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:১০

‎রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৪ নম্বর সেক্টর গাউসুল আজম এভিনিউ রোডের ৯৩ নম্বর ভবনটি রাজউকের অনুমোদন ও নকশা ছাড়াই নির্মাণ করা হলেও কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অভিযোগ উঠেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমানের ভাগিনা মঞ্জুরুল ইসলাম পাবলুর সহযোগিতায় ভবনটি নির্মিত হয়েছে। বর্তমানে আবাসিক ভবনটিতে চলছে বাণিজ্যিক কার্যক্রম।
‎
‎এলাকায় ঘুরে দেখা যায়, আবাসিক প্লটে কেউ জোরপূর্বক মার্কেট বানিয়ে ভাড়া দিচ্ছেন, কেউ আবার ভাড়ায় দোকান চালাচ্ছেন। ভবনের একাংশের মালিক আনিসুর রহমান বলেন, জ্বী আমরা বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছি।  বৈধ নাকি অবৈধ এই প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন, এখন নিয়ম অনুযায়ী অবৈধ। বিল্ডিংয়ের নকশা রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এরিয়ে যান।
‎
‎ভবনে অবস্থিত, (ভাড়ায় চালিত) ননী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক, ননী গোপাল ঘোষের কাছে বিল্ডিংটি বানিজ্যিক নাকি আবাসিক জানতে চাইলে তিনি এই বিষয়টি এড়িয়ে যান এবং তিনি বলেন, আমি সিটি কর্পোরেশন থেকে বৈধ কাগজপত্র নিয়েই ব্যবসা করছি। তবে আবাসিক ভবনে কোনো ট্রেড লাইসেন্স দেওয়ার নিয়ম নেই—এমন প্রশ্নের জবাবে তিনি সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেন নি। 
‎
‎এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-১ এর পরিচালক হাফিজুর রহমান জানান, ভবন মালিক নকশা দেখাতে পারেননি, তাই তিন দফা চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী নকশাবিহীন ও অনুমোদনবিহীন ভবন ভেঙে ফেলার বিধান থাকলেও পদক্ষেপ নিতে চেয়ারম্যানের নির্দেশ প্রয়োজন বলে তিনি দাবি করেন।
‎
‎তবে স্থানীয় সূত্রের অভিযোগ, অবৈধ ভবন ও মার্কেট থেকে রাজউকের কিছু কর্মকর্তা নিয়মিত মাসোহারা নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, “ইন্সপেক্টর থেকে পরিচালক পর্যন্ত ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এই ভবনের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে।
‎
‎অভিযোগের বিষয়ে পরিচালক হাফিজুর রহমান বলেন, “রাজউকের কোনো কর্মকর্তা মাসোহারা নিয়ে থাকলে প্রমাণ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

ভবনের বিষয়ে জানতে চাইলে ভবনের অন্য অংশের মালিক, মুহাম্মাদ সাজ্জাদ হোসেননের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের ফোন কেটে দেন।
‎
‎এদিকে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও ১১ নং সেক্টরের রাজউকের প্লটে অবৈধ ফার্নিচার মার্কেট গড়ে ওঠার বিষয়েও পরিচালক হাফিজুর রহমান বলেন, একটি শক্তিশালী চক্র দখল করে রেখেছে, রাজউকের পক্ষথেকে অতিদ্রুতই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
‎
‎স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজউকের নীরবতা ও প্রভাবশালী চক্রের দৌরাত্ম্যে রাজধানীর আবাসিক এলাকা দিন দিন বাণিজ্যিক কার্যক্রমের কবলে পড়ছে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা