নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে
নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে মা ও মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুহেল চৌধুরী এমন ভূয়া ওয়ারিশান সনদ দিয়েছেন।
এতে কোকিলা আক্তার নামের এক নারী তার মেয়ে মরিয়ম আক্তারসহ স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। শুধু কোকিলা আক্তার ও মরিয়ম আক্তার নন। তার ভুয়া ওয়ারিশান সনদে একাধিক পরিবার তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে। তিয়শ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে,উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের জহুর উদ্দিন মৃত্যুকালে দুই স্ত্রী,তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান। এ দিকে ওই ইউনিয়ন পরিষদের সদস্য হন জহুর উদ্দিনের নাতী সুহেল চৌধুরী। সুহেল চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে কৌশলে জহুর উদ্দিনের দ্বিতীয় স্ত্রী কোকিলা আক্তার ও মেয়ে মরিয়ম আক্তারকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ২০২২ সালের ৯ আগস্ট তি/মদন/নেত্র/২০২২/২৫৭ নং স্বারকে তিয়শ্রী ইউনিয়ন পরিষদ থেকে একটি ভূয়া ওয়ারিশান সনদ দেন। সুহেল চৌধুরী ওয়ারিশান সনদে উল্লেখ করে জহুর উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী,তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরে ওই ভূয়া ওয়ারিশান সনদ দিয়ে কয়েক লাখ টাকার সম্পত্তি বিক্রি করে দেন।
ওই ইউনিয়নের ৪/৫/৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রীতি আক্তার ২০২৪ সালের ৩ অক্টোবর তি/মদন/নেত্র ২০২৪/১৩০১ নম্বর স্মারকে মরিয়ম আক্তারকে একটি সঠিক ওয়ারিশান সনদ দেন। গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী মরিয়ম আক্তার।
ভুক্তভোগী মরিয়ম আক্তার বলেন,চেয়ারম্যান এবং মেম্বার যুক্তি করে আমাকে ও আমার মাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ভুয়া ওয়ারিশান সনদ দিয়েছে। ভুয়া ওয়ারিশান দিয়ে বাবার সম্পত্তি বিক্রি করে দিয়েছে। ভূয়া ওয়ারিশানের কারণে আমি যে জহুর উদ্দিনের মেয়ে তা প্রমাণ করার জন্য মানুষের দারে দারে ঘুরছি। আবার তারা ভূয়া ওয়ারিশান দিয়ে জমি বিক্রি করতে চাইছে। আমি এই ঘটনার বিচার চাই।
ধুবাওয়ালা গ্রামের আরেক ভুক্তভোগী আফসানা মুনমুন ও রোপিয়া খানম জানান,মুজিবুর চেয়ারম্যানের দেওয়া ভুয়া ওয়ারিশান সনদের কারণে আমরা আমাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। আমরা এই ঘটনার বিচার চাই।'
ভুক্তভোগী মরিয়ম আক্তার বলেন,আমার ভাইয়েরা নতুন করে সম্পত্তি বিক্রি করার খোঁজ করতে গিয়ে জানতে পারি
চেয়ারম্যান এবং মেম্বার যুক্তি করে আমাকে ও আমার মাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ভূয়া ওয়ারিশান সনদ দিয়েছে। ভূয়া ওয়ারিশান দিয়ে বাবার সম্পত্তি বিক্রি করে দিয়েছে। ভূয়া ওয়ারিশানের কারণে আমি যে জহুর উদ্দিনের মেয়ে তা প্রমাণ করার জন্য মানুষের দারে দারে ঘুরছি। আবার তারা ভূয়া ওয়ারিশান দিয়ে জমি বিক্রি করতে চাইছে। আমি এই ঘটনার বিচার চাই।
জানতে চাইলে ইউপি সদস্য সোহেল চৌধুরী বলেন,' আমার দেওয়া ওয়ারিশান ভুল ছিল। তাই এটা সংশোধন করার জন্য মিটিং করেছি।'
তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান,সোহেল মেম্বারের উপর বিশ্বাস করে আমি ওয়ারিশান সনদে স্বাক্ষর দিয়েছিলাম। সত্যিটা জানার পর ওয়ারিশান সনদ বাতিল করার জন্য মিটিং করেছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান জানান,দএ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার