ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নেত্রকোনা মদনে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ২:৪৫

নেত্রকোনা মদন উপজেলায় গত সোমবার সকাল ১১টায় উপজেলা গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অলিদুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন,মদন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,মদন পৌর বিএনপি'র সভাপতি মোঃ কামরুজ্জামান হাসান চন্দন,মদন থানা অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু,উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন (উজ্জ্বল),উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান (মিজান) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক,মোখলেছুর রহমান,কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের (আজাদ),ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি প্রমূখ। 

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,মদন উপজেলা একটি অবহেলিত উপজেলা,এখানে উন্নয়নের ছোঁয়া নেই বললেই চলে।এই উপজেলা অনেক রাস্তাঘাট এখনো হয় নাই। কিভাবে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে উন্নয়ন করা যায়, আমি তাই করার চেষ্টা করবো। এই উপজেলায় মাদকের বিস্তার খুব ভয়াবহ,আমি দ্রুত মাদক অভিযান করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করতে হবে। শিক্ষা খাতেও মদন উপজেলা অবহেলিত। কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ হবে। আপনারা শুধু আমার পাশে থাকবেন। সবাই মিলে মদন উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসাবে ঘরে তুলতে পারি সেই আশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভা শেষ করেন। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। 

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে