ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দীর্ঘ নয় বছর পর সদর উপজেলা বিএনপির জমকালো কাউন্সিল


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৩১

দীর্ঘ নয় বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এ সম্মেলন ও কাউন্সিল শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতীকী শান্তির বার্তা হিসেবে সাদা কবুতর উড়িয়ে দেওয়া হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইলিয়াস হোসেন।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সদর উপজেলার ১৩ ইউনিয়নের মোট ৯২৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

দীর্ঘ সময় পর এ আয়োজনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার