ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় শৃঙ্খলা ফিরছে ভূমি ব্যবস্থাপনায়, উন্নয়নমূলক কাজেও প্রশংসিত এসিল্যান্ড মিঠুন মৈত্র


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৩৭

খুলনা বিভাগের নড়াইল জেলায় উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে রয়েছে লোহাগড়া উপজেলা ও পৌর এলাকা। ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এনে প্রশংসিত হচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র। ভূমি ব্যবস্থাপনায় দালালমুক্ত সেবা নিশ্চিত, অবৈধ দখল উচ্ছেদ, রিজার্ভ ল্যান্ডের তসদিক বাতিল, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নানা পদক্ষেপে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। পাশাপাশি উন্নয়নমূলক কাজে তাঁর গৃহীত পদক্ষেপে নতুন মাত্রা যোগ হয়েছে পৌরসভার কার্যক্রমে।

গত এক বছরে লোহাগড়া পৌর এলাকায় একাধিক সড়ক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— থানার সামনে চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ, লোহাগড়া বাজার ফলপট্টি থেকে বাজার ব্রিজ পর্যন্ত ২৫০ মিটার রাস্তা, পাইলট স্কুল থেকে ফলপট্টি পর্যন্ত ড্রেনসহ ১৫০ মিটার রাস্তা, মোল্লার মাঠ থেকে আদর্শ স্কুল পর্যন্ত ৩০০ মিটার রাস্তা এবং স্কুলের ভেতর ও চারপাশে ওয়াকওয়ে নির্মাণ, পাইলট স্কুলের ভেতরে চলাচলের রাস্তা নির্মাণ, মহিলা কলেজ থেকে মেইন রোড পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, জয়পুর স্কুল পর্যন্ত ২৫০ মিটার রাস্তা নির্মাণ, পাইলট মডেল স্কুলে অভিভাবকদের জন্য বসার সিট নির্মাণ, উপজেলা ভূমি অফিসের সামনে পাকা কলম স্থাপন, লোহাগড়া ঈদগাহ সংস্কার ও লক্ষ্মীপাশা কবরস্থানে উন্নয়ন কাজ, মারকাজুল আদর্শ রাস্তায় ২৫০ মিটার রাস্তা নির্মাণ, লক্ষ্মীপাশা কালী মন্দিরের সামনে রাস্তা পাকাকরণ, লোহাগড়া বাজারে গরুর হাট স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম। এছাড়া পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নাগরিক সেবা সহজ করতে পৌরসভার সনদ প্রদান কার্যক্রমও হয়েছে আরও গতিশীল।

উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি এসিল্যান্ড মিঠুন মৈত্র ভূমি অফিসকে করেছেন দালালমুক্ত। গত এক বছরে প্রায় ১৫ হাজার নামজারি সম্পন্ন হয়েছে দ্রুততম সময়ে। এর ফলে ভূমি সেবায় সাধারণ মানুষ পাচ্ছেন স্বস্তি।

লোহাগড়া পৌরবাসীর প্রত্যাশা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্রের এই জনবান্ধব পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর নেতৃত্বে লোহাগড়া হবে একটি সুশৃঙ্খল ও উন্নত প্রশাসনিক ও পৌরসভা মডেল।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক