ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ধর্মীয় কটূক্তির অভিযোগে খালিয়াজুরীতে কফিল শাহ'র আস্তানায় ভাঙচুর- ও আগুন


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৩৯

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায়  কফিল শাহ নামীয় এক পীরের  আস্তানায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। । তবে ‘তৌহিদি জনতা’র হামলায় কোন হতাহত নেই।২২ সেপ্টেম্বর ( সোমবার)  বিকাল ৫ টার দিকে খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর-আমানিপুর গ্রামে কফিল উদ্দিন শাহ-ওর আস্তানায় এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আগুনে পুড়ে যাওয়া বসতঘরসহ অন্য স্থাপনা রক্ষার চেষ্টা করেনি। 

স্থানীয়রা জানান,সম্প্রতি ‘বেমজা মহসিন’ নামে একটি ফেসবুক থেকে  মহানবী সম্পর্কে ‘আপত্তিকর’ পোস্ট করা হয়। এ ঘটনার জের ধরে কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসায় জমায়েত হয়ে সোমবার দুপুরে একটি সভা করে তৌহিদী জনতা ও পরে উত্তেজিত  ‘তৌহিদ জনতা’ আস্তানায় গিয়ে ভাঙচুর ও আগুন দেয়। 

অত্র উপজেলায় অবস্থিত কপিল শাহ'র আস্তানার সভাপতি মোঃ ফুল মিয়া জানান, কপিল শাহ'র আস্তানায় উত্তেজিত জনতা হামলা,ভাংচুর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আস্তানার ভিতর থাকা সকল প্রকার সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। তিনি আরও এই আস্তানায় প্রতি শুক্রবার আস্তায় ভক্তরা মিলিত হয়ে মোমবাতি জ্বালিয়ে মাহফিল করা হয়। তিনি আরও জানান,এ বিষয়ে থানার ওসিকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। পরবর্ত্তীতে ভক্তরা মিলে সিদ্ধান্ত নিয়ে লিখিতভাবে অভিযোগ করা হবে। 

এ বিষয়ে খালিয়াজুরী সদর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম  ইসহাক মিয়া জানান,আমি এলাকায় নেই,তবে এ থরণের  ঘটনা  ঘটেছে বলে শুনেছি। খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কারো ইন্ধন আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।  তিনি আরও বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ কেউ  কোন লিখিত অভিযোগ দেয়নি । যদি কোন লিখিত অভিযোগ পাওয়া যায় তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে