ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে তাসমিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৪৮

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া জান্নাতকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।

মঙ্গলবার সকাল ১০টায় ক্ষেতলাল পৌর এলাকার বটতলী বাজারে সানরাইজ মডেল স্কুলের উদ্যোগে এ কর্মসূচি হয় পালিত।এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শতাধিক মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।

বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.নুরুল ইসলাম বলেন, তাসনিয়া হত্যাকাণ্ড আমাদের সমাজকে কাঁপিয়ে দিয়েছে। ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।ক্ষেতলাল পৌর বিএনপির  সভাপতি আব্দুল আলিম  বলেন, এ ধরনের হত্যাকাণ্ড রোধে আইনের কঠোর প্রয়োগ দরকার। জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান বলেন, যে-ই হোক না কেন, অপরাধীদের ছাড় দেওয়া যাবে না। সানরাইজ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান বলেন, অপরাধীরা এই দেশেই অবস্থান করছে যেভাবেই হোক তাদের গ্রেফতার করে আইনের মাধ্যমে ফাসির ব্যবস্থা করুন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) কামাল হোসেন  বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। অলরেডি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ,  দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ