রায়পুরার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শ্রীনিধী রেল স্টেশনের পশ্চিম পাশে উপজেলার চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাড়ি পুলিশ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শ্রীনিধী রেলস্টেশন এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা