রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের অশালিন ভাষায গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর অভিযোগ দাখিল করেছেন এক শিক্ষার্থীর বাবা। ২১ সেপ্টেম্বর এ অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগ সুত্রে জানাযায়, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল গত ১০ সেপ্টেম্বর অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে অংক ক্লাস নেওয়ার সময় এক ছাত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ ও শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারেন। পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে তার অভিভাবকদের জানালে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করা হলে ব্যর্থ হয় ২১ সেপ্টেম্বর সকালে তার বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ করা হয়।
তার বিরুদ্ধে এর আগেও এধরণের অভিযোগ উঠেছিল কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা কালীন সময় ক্লাস চলা অবস্থায় ছত্রীদেরকে মুখের থুথু খাওয়ানের দায়ে তাকে বদলি করা হয়েছে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি যথাসময়ে ক্লাসে আসেন না, আবার ক্লাস চলাকালীন সময়ে বাহিরে চলে যান, ক্লাসে ঘুমানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্লাস চলাকালীন সময়ে মোবাইলে ভিডিও দেখেন, এরকম অসংখ্য অভিযোগ তার আরো জানা যায় ক্লাস চলাকালীন ছাত্রীদেরকে বলা হয় ছোট গিন্নি বড় গিন্নি ও ভাবি এখানে আসো ।
বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকায় ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ।
সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমাকে হেয় পতিপন্ন করার জন্য একটি মহল চক্রান্ত করে অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান আতিক বলেন, আমি ক্লাসে শিক্ষার্থীদের মাঝে মার ধরে কথা জিজ্ঞেস করলে তারা বলেন আউয়াল স্যার আমাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ ও মারধর করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ