ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৪:৪৭

বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া বাজারের পাশে নামুজা সড়কে কর্ণিপাড়া বাজারের পূর্বে একটি হাফেজিয়া মাদ্রাসার কাছে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনতা তাদের আটক করে। 

আটককৃতরা হলো—শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মৃত মোজামের ছেলে স্বাধীন (৩২), আলী গ্রামের শামসুদ্দিননের ছেলে মেজবাউল হাসান নাঈম (৩২), একই গ্রামের বুলুর ছেলে জাকারিয়া (২২), সংসারদীঘি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই গ্রামের হযরত আলীর ছেলে রাকিবুল ইসলাম (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্র নিয়ে ৮–৯ জনের একটি ডাকাত দল কর্ণিপাড়া বাজারের আশপাশে রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করলে পাঁচজন ডাকাত হাতে-নাতে ধরা পড়ে, তবে বাকিরা পালিয়ে যায়। এ সময় জনতা তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, ধারালো হাসুয়া, দুটি স্টিলের লাঠি, দুটি ইলেকট্রিক শক যন্ত্র এবং তিনটি মোবাইল ফোন (দুটি টাচ, একটি বাটন) উদ্ধার করে।

সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতার করে এবং জব্দ করা অস্ত্র থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতার ডাকাত স্বাধীন এর বিরুদ্ধে আগে থেকেই আরও একটি দস্যুতার মামলা রয়েছে। গ্রেফতার পাঁচজনকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক