ফরিদপুরে পদ্মা নদী সংরক্ষণ বাঁধে সিসি ব্লকে ধস
ফরিদপুরে পদ্মা নদী সংরক্ষণ বাঁধে সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদী সংরক্ষণ বাঁধের প্রায় ৭০ ফুট অংশের সিসি ব্লক ধসে গেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে দুই দফা ভাঙনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তীর সংরক্ষণ বাঁধ। এই ভাঙনের কারণে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর ওবায়দুলের বাড়িসংলগ্ন তীর সংরক্ষণ বাঁধে ধসে শুরু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ফকির ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। বুধবার (২২ সেপ্টেম্বর) জরুরিভাবে ভাঙনের ব্যাপকতা প্রতিরোধে জিওব্যাগ ডাম্পিং কাজ শুরু করা হয়েছে।
এদিকে, পদ্মা নদীর অপর পাড়ে বিভিন্ন অংশে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। স্থানীয়রা জানান, নদীর স্বাভাবিকতা না থাকায় প্রতি বছরই বাড়ি ঘর ও ফসসিজমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ৩০ বছরে ফরিদপুরের মানচিত্র থেকে ডিক্রিরচরের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, বসতি ও কৃষিজমি হারিয়ে গেছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার জেলার বিভিন্ন স্থানে কোনোমতে বাস করছে। ক্ষতিগ্রস্ত ও ভাঙনকবলিত এলাকাবাসীর দাবি, আমরা চাই ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপের মাধ্যমে এই নদীভাঙন প্রতিরোধ করা হোক।
এ ব্যাপারে স্থানীয় ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ফকিরের সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে স্থানীয় এলাকাবাসী ধ্বংসের ঘটনাটি আমাকে জানান। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। ওই রাতেই কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয় এবং বুধবার থেকে ডাম্পিং কাজ শুরু করা হয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ভাঙন প্রতিরোধে জরুরিভাবে জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে। ভাঙনের গভীরতা পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে। নদীর ওই পাড়ের ভাঙনের বিষয়ে তিনি বলেন, এটা তো নদী থেকে জেগে ওঠা বালুচর এখানে জিওব্যাগ ডাম্পিং করে কোনা লাভ হবে না। পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে প্রকল্প গ্রহণ করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied