গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩
গাজীপুরের কাশিমপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তিনি সহ আরও ৩ জন আহত হন।
রবিবার বিকেলে কাশিমপুরের কেপিজে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন ওই হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের সেখানে যেতে বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তারা হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied