ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ১:৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাহেবের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় লোহাগড়া পাবলিক লাইব্রেরী কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো, হাবিবুল্লাহ খান বেলালী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি মো. হেলাল উদ্দিন মন্ডল, ইসলামী যুব আন্দোলন নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি মো. জিয়াউল ইসলাম, ইসলামী যুব আন্দোলন লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন লোহাগড়া উপজেলা সভাপতি মো. শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন