হাতিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত ভাবে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক দেবব্রত দাস গুপ্ত। এতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ শাহ কামাল, হাতিয়ার ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ সামিউল হক(সাজু ) , দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ (বাবুলাল) , হাতিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রেহানা বেগম, প্রমুখ। উক্ত .বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন হাতিয়ার দ্বীপ কলেজের ইংরেজি প্রভাষক তপনকান্তি দেব , হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফয়সাল বিন দিদার, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মদ মজিবুর রহমান । এ ছাড়াও উপস্থিত ছিলেন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী বৃন্দ । প্রতিযোগিতায় জাহাজ মারা উচ্চ বিদ্যালয় বিতর্ক বিষয়ের বিপক্ষে অবস্থান করে বিজয়ী হয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বক্তা জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তাসমিয়া হায়দার ফিহান। অনুষ্ঠানে বিতর্কের পক্ষের দল আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় বিজিত হন । অনুষ্ঠানের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, এই আয়োজনের উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা এবং সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটানো। এ আয়োজন নতুন প্রজন্মকে যুক্তি-তর্কের মাধ্যমে মতপ্রকাশের সাহস এবং নেতৃত্বের গুণাবলী অর্জনে অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস । পরে সম্মাননা পুরুস্কার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান