কুমিল্লায় ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে মীর আলী এজাজ জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫৮ বোতল অলিভ অয়েল তেল, ১ হাজার ১২০ পিস ডেরোবিন ক্রিম, ৮৬০ পিস স্কিন সাইন ক্রিম, ১ হাজার ৩৩০ পিস জনসন বেবি লোশন এবং ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস বাজি জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮৭ লাখ ৭ হাজার টাকা।
মীর আলী এজাজ আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে জব্দ করা পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে শুল্ক দপ্তরে জমা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ