রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য প্রত্যাহার করেছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তবে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকেরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা। এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম তাদের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।
অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, গতকাল দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার্স সমিতির দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান ‘শাটডাউন’ কর্মসচি স্থগিত ঘোষণা করা হলো। আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সবাইকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমাদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে তা চলবে। আমাদের সম্মানিত শিক্ষক-কর্মকর্তাদের যে মারধর করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন। শাস্তি নিশ্চিত না হলে আমাদের কর্মসূচি চলবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা কর্মকর্তাদের সঙ্গে গতকাল বসেছিলাম। এর পরিপ্রেক্ষতিতে তারা তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছেন। আমরা শিক্ষকদের এক পক্ষের সঙ্গেও বসেছি। তারা ক্লাসে ফিরে এসেছে। কিছু কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা হচ্ছে। আরেক পক্ষের সঙ্গে আলোচনার জন্য ডাকা হয়েছে। আশা করি তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসবেন।
এদিকে আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘অযৌক্তিক’ শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেন ইসলামি ছাত্রশিবিরের রাবি শাখা নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?