পূর্বধলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উপজেলা ছাত্রদলের উদ্যােগে সড়ক সংস্কার
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের অন্যতম প্রধান সড়কগুলোর মধ্যে একটি, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় রোড, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও কাঁদাযুক্ত থাকার কারণে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে উপজেলা ছাত্রদল এই সড়কের সংস্কারের উদ্যোগ নিয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদের নেতৃত্বে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হয়।
এবিষয় ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘব ও জনস্বার্থে এবং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই সড়কটিতে হাঁটুসমান পানি জমে যেত। ফলে রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। শিক্ষার্থীদের জামা কাপড় ও জুতা নোংরা হতো এবং পথচারীরা নিত্যদিন দুর্ভোগ পোহাতে হতো। তাই পূর্বধলা উপজেলার মানুষের কষ্ট লাঘব করতে আমরা বিবেকের তাড়নায় এই কাজ করেছি। ভবিষ্যতে উপজেলার ভাঙাচোরা সকল রাস্তা পর্যায়ক্রমে মেরামত করা হবে।
উপজেলা ছাত্রদলের এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক স্বাগতম জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকলে জনদূর্ভোগ অনেকটা লাঘব হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ