ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে কনসালটেশন কর্মশালা বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হযয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা তথ্য অফিসার এইচএম শাহজাহান মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার এবং বাংলাদেশ স্কাউটস-এর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন।
কর্মশালায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি বাস্তবায়নে স্কাউট ও গার্লস গাইডদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় জেলা স্কাউট লিডার, বিভিন্ন ইউনিটের স্কাউট সদস্য ও গার্লস গাইডরা কর্মশালায় অংশ নেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’