ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৪-৯-২০২৫ বিকাল ৫:৩২

ইতালির পিরুগিয়া  শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগে লুকানো অবস্থায় ২১ বছর বয়সী  সাগর বালা , যিনি অভি  নামে পরিচিত ছিলেন, তার খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করা হয়েছে।ভিকটিম অভি বাংলাদেশের মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা এলাকার কৃষক  কুমুদ বালার একমাত্র ছেলে। গত দুই বছর ধরে স্পোলেটোতে বসবাস করছিলেন তিনি। যেখানে তিনি রেস্টুরেন্টে কাজ করতেন।

ইতালির পুলিশের  ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহটি টুকরো টুকরো করা হয়েছে। ইতালির পুলিশ অভির  নিখোঁজ দেহের অঙ্গপ্রত্যঙ্গ এবং তদন্তের জন্য প্রয়োজনীয় প্রমাণ খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

অভি মুলত  কয়েকদিন ধরে তার আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ ছিলেন। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে, যা অভি  ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।তদন্তকারীরা স্থানীয় নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন এবং অভির  বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। অপরাধের ধরণ এবং দেহকে খণ্ড-বিখণ্ড করার কারণে এলাকায় ব্যাপক আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে।

নিহত অভির মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার  বাড়িতে গিয়ে জানায় যায়, অভি কয়েকদিন ধরে নিখোজ ছিলেন। অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাইপো প্রবাসী  মিঠুন তালুকদার এখবর বাড়িতে দিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

অভির বাবা কুমুদ বালা জানান, আমার ছেলেকে যারাই মেরেছে তাদের শাস্তি চাই ও আমার একমাত্র ছেলের মরদেহ বাংলাদেশের ফিরিয়ে আনার জন্য ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দাবি আমার।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?