ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ছুরিকাঘাতে পোল্ট্রি ফিডের কর্মচারী নিহত


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:২৯

গাজীপুরের কালিয়াকৈরে  পোল্ট্রি ফিডের দোকানে দুই কর্মচারী দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক কর্মচারী নিহত  হয়েছেন । এ ঘটনায় ঘাতক কর্মচারী লিমনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আকবর হোসেন যশোরের কেশবপুর উপজেলার ভান্ডার খোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মিজানুর রহমান মিন্টুর মালিকানাধীন পোল্ট্রি ফিডের  দোকানে কাজ করতেন আকবর ও লিমন ।  সকাল ১১ টার দিকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অভিযুক্ত লিমন পেয়ারা কাটার ছুরি দিয়ে আকবরকে ছুরিকাঘাত করে । এ সময় স্থানীয়রা ঘাতক লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।  ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আকবরকে উদ্ধার করে কালিয়াকৈর  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পোল্ট্রি ফিডের দোকানে  কর্মচারী লিমনের ছুরিকাঘাতে আকবর নিহত হয়েছেন। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২